পিসিআইইউতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের একাডেমিক প্রস্তুতি সভা

Printed Edition
artho-3
পিসিআইইউতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের একাডেমিক প্রস্তুতি সভা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) আসন্ন স্প্রিং ২০২৬ সেমিস্টারের নতুন ক্লাস শুরুর প্রস্তুতি নিয়ে ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি একাডেমিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেমিস্টারের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর ও শিক্ষকরা। সভায় বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। তিনি নতুন সেমিস্টারের ক্লাস শুরুর প্রস্তুতি, একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।