টাইমস অফ বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) কার্তিক চন্দ্র দাস ও গণমাধ্যমকর্মী উজ্জ্বল দাসের মা সুনীতি রানী দাসের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে পারিবারিকভাবে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
তার শান্তি কামনায় সকল শুভানুধ্যায়ীর কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে পরিবার।
সুনীতি রানী দাস ছিলেন ঝালকাঠির নলছিটির কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাসের সহধর্মিণী। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তি