শিক্ষা বিকাশ ও মানবসম্পদ উন্নয়নে নিবেদিত প্রতিষ্ঠান ”দ্য স্কলারস ফোরাম ঢাকা”-এর বৃত্তি কার্যক্রম ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে এবারের কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন ফোরামের পরিচালক দেলোয়ার হোসেন রাসেল।
এ সময় তিনি বলেন, “To lead the world, be a scholar”— এই শ্লোগানকে সামনে রেখে আমরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতি বছরের মতো এবারও আমরা বিস্তৃত পরিসরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে চাই।” তিনি আরও জানান, এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ইমরানুল হক। এ সময় বৃত্তি পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম সাইফুল, আবু জাফর রিমন, মেহেদি হাসান সিয়াম, নুরনবী আকন্দ শাহ , মিনহাজ উদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত দ্য স্কলারস ফোরাম ঢাকা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সংস্থাটির অন্যতম প্রধান উদ্যোগ হলো—বৃত্তি কার্যক্রম। শিক্ষার্থীদের মেধা যাচাই করে বাছাই করা এবং উপযুক্তদের মধ্যে বৃত্তি প্রদান এই প্রকল্পের মূল লক্ষ্য। ১৯৯৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এ কর্মসূচির মাধ্যমে অগণিত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।