বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা/BIPPA)।
বিপ্পা’র প্রেসিডেন্ট এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথচলায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ আজ এমন একজন নেতাকে হারালো যার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব ছিল অতুলনীয়। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রদান করেন।’
শোকবার্তায় বিপ্পা’র সকল সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মরহুমার রুহের শান্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি