রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: মনিরুল ইসলাম (২৪), দেবাশীশ রায় (৪১), মো: রাসেল হোসেন (৩৬), বিল্টন দে (৩২), মামুন পেদা (৩৬), মো: মাসুদ হাওলাদার (২৫), আরিফ খাঁ (২৮), শাকিল (২৬), মো: সাজ্জাদ হোসেন জেবিন (৩০), মো: জাহাঙ্গীর আলম সুজন (৩৫), মো: নজরুল ইসলাম (৩২), মো: রাব্বি (৩০), মো: রাব্বি ওরফে ডিব্বা রাব্বি (২৭), মো: ওমর ফারুক (২১), মেহেদী হাসান আশিক (২১), মুন্না (২১), রাফি (১৯), আরিফ (২৪), রাকিব হোসেন (২৫), মো: রনি, রাব্বি (১৯), হৃদয় খাঁ (২৭), মো: মাহিন (৩২), আবুল কেরামত মো: জোনায়েদ ও মো: রায়হান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরানো মামলায়, দু’জনকে পরোয়ানামূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস