আজ শুক্রবার স্থানীয় করোতোয়া কনভেনশন সেন্টারে তানজিমুল উম্মাহ মাদরাসা বগুড়া সদরের পাঁচটি শাখার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইফসো) এর মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ও দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের, ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, ঠনঠনিয়া নুর আলা নূর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানী।
শাখা প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মো: শাহ আলম, মাওলানা নাজমুল হাসান মিজান, হাফেজ মাওলানা মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী, হাফেজ মাওলানা আতাউর রহমান ও হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সরকার। এছাড়াও পাঁচটি শাখার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাঝে মাঝে মনমুগ্ধকর তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, বক্তব্য, পরিবেশন করেন তানযীমুল উম্মাহ মাদরাসার শিক্ষার্থীরা। দু পর্বে আয়োজিত এ অনুষ্ঠানে নয় শতাধিক ছাত্র ও পাঁচ শতাধিক ছাত্রীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।