ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে দালাল চক্রের ৬০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় অবস্থানরত দালালদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় পাঠানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৬০ জন দালাল আটক করা হয়, এদের মধ্যে ১২জন বিভিন্ন ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি রয়েছে।

তিনি আরো বলেন, আমরা এনএসআই ও পুলিশ সদস্যের কাছে তাদের নাম ঠিকানা জানতে চাইলে তারা বলেন আমরা যেহেতু শাহবাগ থানাকে পাঠিয়েছি শাহবাগ থানা থেকে আপনারা নিয়ে নিবেন।’