আর কোনো সমীকরণ বাকি নেই, সুপার ফোরে উঠতে বাংলাদেশের একমাত্র পথ— শ্রীলঙ্কার জয়। এখনো সেই পথেই আছে লঙ্কানরা, যদিও শেষ ওভারগুলোতে বাড়াতে হবে রানের গতি।
আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় আফগানিস্তান। টুর্নামেন্টে এখন পর্যন্ত এতো রান তাড়া করে জেতেনি কোনো দল।
ফলে অনেকটাই চাপে পড়ে গেছে টাইগারদের শেষ চারের স্বপ্ন। কেননা এই ম্যাচের ওপর নির্ভর করছে লিটনদের ভাগ্য। শ্রীলঙ্কা জিতলে আর কোনো অঙ্ক কষতে হবে না। সরাসরি উঠেবে সুপার ফোরে।
তবে আফগানিস্তান এতো বড় পুঁজি পাবার পর সমীকরণ এমন দাঁড়ায় যে, শুধু শ্রীলঙ্কার জয় নয়, শ্রীলঙ্কা হারলেও শেষ চারে ওঠার পথ খুঁজে পায় বাংলাদেশ।
নতুন সমীকরণ দাঁড়ায় এমন— শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। তবে আফগানিস্তানকে নিয়ে উঠে যেতো সুপার ফোরে।
তবে এই আশা এখন আর নেই। ১৩ ওভারেই শ্রীলঙ্কা পৌঁছে যায় তিন অঙ্কের ঘরে। এই মুহূর্তে তাদের রান ১৪ ওভারে ৩ উইকেটে ১১৩। জয়ের জন্য এখনো চাই ৩৬ বলে ৫৬ রান।