নীলফামারীতে তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার টিটিসি চত্বরে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মজীবনে প্রবেশে সহায়ক ভূমিকা রাখবে। জব ফেয়ারে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা অংশ নেন। এতে চাকরির সিভি গ্রহণ ও নানা পরামর্শ দেয়া হয়। অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা পান।

নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, টিটিসিতে অর্জিত কারিগরি দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রের সাথে যুক্ত করতেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সরাসরি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।