পেট্রোবাংলা ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বোর্ড রুমে পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে যৌথভাবে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পৃথক সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সমঝোতা স্মারকে পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো: আমজাদ হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বুয়েটের উপ-পরিচালক (রাইজ) এবং পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।