পলাতক আ’লীগ নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীনের ছবি সম্বলিত তোরণ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে তোরণ নির্মাণের মাধ্যমে তার উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহীন গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার অনুসারীদের তৎপরতা বাড়ে। ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রমও চালানো হয়। এর ধারাবাহিকতায় মিরকাদিম ঈদগাহ মাঠের সামনে ও গোপালনগরসহ বিভিন্ন স্থানে বড় তোরণ নির্মাণ করে শাহীনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানানো হয়।