সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

Printed Edition

প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইইই ক্লাবের উদ্যোগে রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান। এ ছাড়াও ইইই বিভাগের সম্মানিত এলামনাইসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘সাউদার্ন ইউনিভার্সিটির এমন আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে’। বিশেষ করে প্রজেক্ট উপস্থাপনে তিনি তিনটি বিষয়ের ওপর জোর দেন। বায়ু বিদ্যুৎ টারবাইনের ভার্টিকেল প্ল্যান, সৌর বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্টগুলো বেশ যুগোপযোগী। ফুয়েল নির্ভল সিস্টেম থেকে বেরিয়ে এসে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প খুঁজতে হবে। সাউদার্ন ইউনিভার্সিটিতে উপস্থাপিত প্রজেক্টগুলোর বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভবিষ্যতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তার বিশ্বাস। বিজ্ঞপ্তি।