ইয়েমেনের দক্ষিণে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা এসটিসির
Printed Edition
আলজাজিরা
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক সংগঠন সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি) আগামী দুই বছরের মধ্যে দক্ষিণাঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট এইদারুস আল-জুবাইদি শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা। এ লক্ষ্য অর্জনের জন্য আমরা দুই বছর মেয়াদি একটি রূপান্তর পর্ব শুরু করছি।’
তিনি আরো আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়কে, যাতে তারা ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজে বের করে। তিনি বলেন, ‘দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।’ তবে সেই সাথে সতর্কবার্তাও দিয়েছেন এইদারুস আল-জুবাইদি। ভাষণে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দুই বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।