কেরাত সম্মেলন সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

Printed Edition

ফেনী অফিস

ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে দেশী-বিদেশী কারিদের কুরআন তিলাওয়াতের মূর্ছনায় মুগ্ধ দর্শক-শ্রোতারা। গত বৃহস্পতিবার রাতে কারিদের কুরআনের সুর আর তিলাওয়াতে ‘লিল্লাহি তাকবির ও আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ময়দান।

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনী জেলার উদ্যোগে দারুল উলুম আল হুসাইনিয়া ওলামা বাজার মাদরাসা পরিচালক আল্লামা নূরুল ইসলাম আদিবের সভাপতিত্বে বিদেশী কারীদের থেকে আফ্রিকার কারি ফরদান আদম, মিশরের কারি মুহাম্মদ আহমদ মুহাম্মদ আব্দুল হাফেজ আদ্দুরুনকী, তানজানিয়ার কারি রেজাই আইয়ুব ও পাকিস্তানের কারি আব্দুল বাসেত আসলাম মনোমুগ্ধকর তিলাওয়াত করেন।

দেশী কারিদের থেকে তিলাওয়াত করেন কারি আতাউল্লাহ আজাদী ও কারি আনোয়ার হোসাইন কারি জুনায়েদ।