ধনবাড়ীতে গণভোট নিয়ে সচেতনতা সভা
Printed Edition
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচন কার্যক্রম সমন্বয় ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার সায়েম ইমরান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উত্তম কুমার পাল, হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রাসেল পারভেজ তমাল, নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মণ্ডল এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।