বাংলাদেশের জালে ৪ গোল ব্রাজিলের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ল্যাটিন-বাংলা সুপার কাপ ফুটবলে বড় পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার অনূর্ধ্ব-২০ দল। উদ্বোধনী ম্যাচে গতকাল ব্রাজিলের সাও বার্নার্ডো ফুটবল ক্লাবের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সফরকারী দল। জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের প্রথম গোলটি ম্যাচের ২৭ মিনিটে। ৩ মিনিট পরই আবার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করে ব্রাজিলের ক্লাবটি। আর ৬৫ মিনিটে বাংলাদেশের জালে শেষবার বল পাঠালে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় সাও বার্নার্ডোর।