স্পেনে ক্লাব কিনলেন মেসি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং নতুন ভূমিকায়। স্পেনের বার্সেলোনা-ভিত্তিক ক্লাব ইউই কর্নিল্লা অধিগ্রহণ করেছেন তিনি, যা তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ক্লাবটির পক্ষ থেকে গত পরশু এক বিবৃতিতে জানানো হয়, ‘লিও মেসির আগমন আমাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এই প্রকল্প দীর্ঘমেয়াদি পরিকল্পনা, টেকসই উন্নয়ন এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে গভীর সংযোগ বজায় রাখার লক্ষ্য নিয়ে পরিচালিত হবে।’

২০২১ সালে ক্লাবটি ছাড়লেও বার্সেলোনার সাথে যে মেসির সম্পর্ক অটুট রয়েছে, এই অধিগ্রহণ তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নিল্লা মূলত একটি শ্রমজীবী এলাকাভিত্তিক ক্লাব, যা স্পেনের নিম্ন ডিভিশনে প্রতিদ্বন্দ্বিতা করে। ক্লাবটি ইতোমধ্যে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ফুটবলার তৈরি করেছে।