চুয়েটে আইকিউএসির ‘প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট-৩’ শীর্ষক সেমিনার

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল ‘প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট-৩ (ফেজ-২)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হিট প্রজেক্টের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, চুয়েট আইকিউএসির পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের পরিচালক ও যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো: ইমরান হোসেন। বিজ্ঞপ্তি।