কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৭ কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রার্থী দলের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের পক্ষে ফরম সংগ্রহ করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।

বুধবার বিকেল ৪টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপজেলা ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম, কুলিয়ারচর থানার ওসি নুরুন্নবী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও ১ নং সদস্য সাইয়ূম সিদ্দিকী উপস্থিত ছিলেন।