মেধাবী রবিউলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন
Printed Edition
প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মুছা মিয়ার একমাত্র ছেলে মো: রবিউল আলম বর্তমানে মেরুদণ্ডের জটিল হাড়ের সমস্যায় (পিএলআইডি) আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিতে আছেন। চিকিৎসকদের মতে, তার মেরুদণ্ডের হাড় সরে গিয়ে স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করায় তিনি প্যারালাইসিসের শিকার হয়েছেন। দ্রুত ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার না করালে তার স্থায়ী পঙ্গুত্ববরণের আশঙ্কা রয়েছে।
অত্যন্ত দুঃখের বিষয়, পরিবারটি ইতোমধ্যেই চিকিৎসার জন্য ২২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে অস্ত্রোপচার ও আনুষঙ্গিক খরচ বাবদ আরো প্রায় সাত লাখ টাকা প্রয়োজন, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। ইসলামের শিক্ষা ও মানবতার খাতিরে দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে রবিউল আলমের জীবন রক্ষায় সাহায্যের আবেদন জানানো হচ্ছে।
সাহায্য পাঠানোর মাধ্যমগুলো:
হিসাব নাম: নাছিমা বেগম, হিসাব নম্বর: ২০৫০১৬২০২০১১৫১৬১১ (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., চকবাজার শাখা, চট্টগ্রাম), রকেট নম্বর: ০১৮৯৮-৮৯৬৩২৫৩ ও ০১৮৪১৬-৫৪৪৯৭৩। আপনার সামান্য সহযোগিতা একটি অসহায় পরিবারের বাতিঘরকে বাঁচিয়ে তুলতে পারে। বিজ্ঞপ্তি।