চুয়েটের সাথে বিএইটিই প্রতিনিধিদলের সভা

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের বিএসসি প্রোগ্রামকে বোর্ড অব এক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বিএইটিই কর্তৃক এক্রিডিটেশনের জন্য বিএইটিই-এর এক্সটার্নাল রিভিউ টিমের সাথে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন- চুয়েটের ভিসি (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এ সময় চুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া ও কম্পট্রোলার মো: শফিকুল ইসলাম। বিএইটিই-এর পক্ষে উপস্থিত ছিলেন- ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. মো: মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আব্দুল্লাহ আল মামুন (পিইঞ্জি)। বিজ্ঞপ্তি।