নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই
Printed Edition
নোয়াখালী অফিস
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিফারহাট বাজারের মোবাইল ব্যবসায়ী স্থানীয়, শাহ আলম মেম্বারের ছেলে সাদ্দাম হোসেন (২৭) বৃহস্পতিবার ভোর রাতে দোকান বন্ধ করে। এরপর মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে বারাইপুর গ্রামের লেদু মিয়ারগো বাড়ির সামনে পৌঁছালে সড়কে স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়ায় সুযোগে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।