স্কুল-কলেজ মাদরাসায় গণভোটের প্রচারণা চালানোর নির্দেশ
Printed Edition
নিজস্ব প্রেিতবদক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি আলাদা আলাদাভাবে এ নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতর। এ নির্দেশনায় জানানো হয়, দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। একইসাথে সরকারি সব যোগাযোগ ও দাফতরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ উল্লিখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নিতে এ গণভোট অনুষ্ঠিত হবে। সচেতনতামূলক ব্যানারে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, ‘পরিবর্তনের চাবি এবার আপনার হাতে।’