শারজাহ্ চ্যারিটির হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
Printed Edition
শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী গত ৩ মার্চ বিকেলে ঢাকার উত্তরাস্থ হোটেল ভিস্তানাতে অনুষ্ঠিত হয়। শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৫৩টি মাদরাসা ও এতিমখানা থেকে ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারা গ্রুপে মোট ৮৪৮ জন অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজাহ্ চ্যারিটির বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমদ। প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের বৈদেশিক সাহায্য শাখার প্রধান রাশেদ আল-মিল আয যিআবি। এ সময় প্রতিষ্ঠানের বাংলাদেশ অফিসের কর্মকর্তা, আলেম-ওলামা এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিচারকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে ৪টি কেন্দ্রের মোট ৩৬ জন বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। বিজ্ঞপ্তি।