সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

চরাঞ্চলে ডিসির ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশে জ্বালানি তেলের সঙ্কট নিয়ে আলোচনার মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের জন্য সহজলভ্য করতে বিশেষ ডিজেল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ করা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ প্রমুখ। ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা।

ছাতকে সংঘর্ষে শতাধিক আহত

সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা রাখা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশ ও পথচারীসহ শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশ ও পরে বাংলাদেশ সেনাবাহিনী হস্তপে করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোবিন্দগঞ্জের ছাতক রোডে দীঘলি খোজার পাড়ার জাবেদ মিয়ার গ্যারেজে সিএনজি অটোরিকশা রাখতে গেলে চালক ছাদিক মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। গ্যারেজে গাড়ি রাখাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনাই মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জ পয়েন্টে দীঘলি ও তদুই গ্রামের শতাধিক লোকজন জড়ো হয়ে ইটপাটকেল নিপে ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপাথরে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এসআইসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা।

খানসামায় বেশি দামে এলপিজি বিক্রি

দেশে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭২৮ টাকা। গতকাল বিকেলে নতুন এই দর ঘোষণা করা হয়, যা সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরকার নির্ধারিত দরের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কোথাও ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ৯৫০ টাকায়, কোথাও দুই হাজার টাকায়, আবার কোথাও দুই হাজার ১০০ টাকায়। ভোক্তাদের অভিযোগ, এপ্রিলের শুরুতেই সরকার বড় অঙ্কের মূল্যবৃদ্ধি করেছে। তার ওপর খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নেয়ায় তারা দ্বিগুণ চাপে পড়েছেন। প্রশাসনের নজরদারির অভাবে ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি সিন্ডিকেট ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে বলেও অভিযোগ করেন তারা। অন্যদিকে কয়েকজন এলপিজি সিলিন্ডার বিক্রেতা দাবি করেছেন, তারা কোম্পানি পর্যায়েই বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন। ফলে বাধ্য হয়েই ভোক্তা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন বলেন, ‘বিষয়টি আপনার কাছে জানলাম। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা।

বোয়ালমারীতে বন্ধের পথে ইটভাটা

ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কটে বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে আল-আলী অটো ব্রিকস। প্রতিদিন যেখানে শ্রমিকদের কোলাহলে মুখর থাকত ভাটার আঙিনা, সেখানে এখন নেমে এসেছে অজানা আতঙ্কের নীরবতা। জ্বালানি না থাকায় প্রায় ৩০-৩৫টি যানবাহন ও দু’টি জেনারেটর অচল হয়ে পড়েছে। উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির। যেকোনো মুহূর্তে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ভাটাটি। এই ভাটার ওপর নির্ভরশীল প্রায় ২৫০ শ্রমিক আর তাদের পরিবারের চার শতাধিক মানুষ। তাদের জীবনে এখন অনিশ্চয়তার কালো ছায়া। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকদের কণ্ঠে ছিল অসহায়ত্ব আর বেঁচে থাকার আকুতি। ভাটার এইচআর ম্যানেজার জানান, প্রতিদিন প্রায় এক ৫০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে এক ফোঁটা জ্বালানিও পাওয়া যাচ্ছে না। ফলে সব কার্যক্রম থমকে গেছে। তিনি বলেন, জ্বালানি ছাড়া আমাদের ভাটা এক মিনিটও চলতে পারে না। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে প্রায় ৫০০ মানুষের জীবিকা একসাথে বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বিষয়টি আমাদের জানানো হয়েছে। অনেক শ্রমিকের জীবিকা এই কারখানার সাথে জড়িত। আমরা মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ

নেত্রকোনার খালিয়াজুড়িতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় গত বুধবার পর্যন্ত দুই দিনব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ,মাদরাসার ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে ৮ এপ্রিল বিজয়ীদের মধ্যে উপজেলা হল রোমে বেলা ২ টার সময় পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিা সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। বিশেষ অতিথি ছিলেন খালিয়াজুড়ি উপজেলা জামাতের আমির মো: ইসমাইল হোসেন ও বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান। বক্তব্য রাখেন,খালিয়াজুড়ি কলেজের অধ্য (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ, খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন, কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস, প্রাথমিক শিা অফিসার আজিমেল কদর, প্রধান শিক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, সজল সরকার, আনসার ভিডিপির কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, খালিয়াজুড়ি উপজেলা প্রেস কাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা।

কুমিল্লা শিবিরের বিােভ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিােভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গত বিকেলে কুমিল্লার টাউন হল মাঠ থেকে বিােভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদণি শেষে কান্দিরপাড় এসে শেষ হয়। মিছিল শেষে সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন গণভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশা ও অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছে। সেই জনরায় বাস্তবায়নে বিলম্ব করা জনগণের অধিকারকে খর্ব করার শামিল। একটি দায়িত্বশীল সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদেেপর মাধ্যমে জনগণের রায় প্রতিফলন নিশ্চিত করা। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লায় বিশ্বিবদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতামতই সর্বোচ্চ। জনরায় বাস্তবায়নে দীর্ঘসূত্রতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে। কুমিল্লা প্রতিনিধি।

রাজবাড়ীতে প্রেস কাউন্সিলের কর্মশালা

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজবাড়ী সার্কিট হাইজ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিল ওই কর্মশালার আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে সাংবাদিকদের দিকনিদের্শনা ও প্রশ্নোত্তর প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম। বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মো: মনজুর মোরশেদ ও জেলা তথ্য অফিসার রেখা পারভীন। কর্মশালায় রাজবাড়ী জেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। রাাজবাড়ী প্রতিনিধি।