রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
Printed Edition
রয়টার্স
ইউক্রেন সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ। টেলিগ্রামে দেয়া এক বার্তায় গভর্নর জানান, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার শিকার হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এতে মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।