জুয়েলারি দোকান থেকে ১২ ভরি স্বর্ণ লুটের অভিযোগ
Printed Edition
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ‘দি নিউ চিত্র রেখা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ হামলায় দোকানটি ভাঙচুর এবং প্রায় ১২ ভরি স্বর্ণের গয়না লুটের অভিযোগ করেছেন মালিকপ; যার বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
দোকানের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, শতাধিক ব্যক্তি অতর্কিতভাবে তার প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা তার বড় ভাই কৃষ্ণচন্দ্র প্রসাদকে মারধর করে এবং প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে উপজেলার সব জুয়েলারি দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি মধু মোহন প্রসাদ বলেন, দু’পরে বিরোধ মেটানোর কথা থাকলেও তার আগেই এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় হামলার দাবি অস্বীকার করে বলেন, অভিযোগটি সত্য নয় এবং তারা কোনো ভাঙচুর করেননি।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পরে মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।