সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব শেষে আজ থেকে মাঠে গড়াবে সেমিফাইনাল। সংক্ষিপ্ত ভার্সনের এই আসরের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপের দুই সেমিফাইনালকে সামনে রেখে গতকাল ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে ভারতের নীতিন মেনন ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার। তৃতীয় আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।