ফরিদপুর-৪ আসনে ৮ প্রার্থীর কাছে জনগণের প্রত্যাশা
Printed Edition
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন মো: শহিদুল ইসলাম বাবুল (বিএনপি), মো: সরোয়ার হোসাইন (জামায়াত), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), মো: ইসহাক চোকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রায়হান জামিল (জাতীয় পার্টি), আতাউর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মুজাহিদ বেগ (স্বতন্ত্র), মুহাম্মদ মজিবুর হোসাইন (স্বতন্ত্র)।
তবে জোটভিত্তিক নির্বাচন বা যেকোনো কারণে কোনো প্রার্থী যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান তাহলে প্রার্থীদের সংখ্যা কমে যাবে এবং জয়-পরাজয়ের সমীকরণও ভিন্ন হবে।
এ আসনে প্রার্থীদের কাছে জনসাধারণের প্রত্যাশা- কোনো সঙ্ঘাত সংঘর্ষ বা ভোট কারচুপি নয়- প্রার্থীর গ্রহণযোগ্যতার ওপরই যেন নির্বাচনের জয়-পরাজয় নির্ভর করে। যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষমূলক নির্বাচন তারা উপহার দেন।