লংলাইফ টাইটান ব্যাটারির স্মার্টফোন আনছে রিয়েলমি
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শিগগিরই বিশ্ববাজারে ১০ হাজার এক মিলিঅ্যাম্পিয়ারের লংলাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। বর্তমান সময়ের কর্মব্যস্ত দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রধান দুশ্চিন্তা হলো ব্যাটারি ব্যাকআপ; আর বাস্তব এ সমস্যা সমাধানে নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সল্যুশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত, রিয়েলমি তখন গত বছরের ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়ে রেকর্ড সময়ের মধ্যে ‘১০ হাজার এক মিলিঅ্যাম্পিয়ার লংলাইফ টাইটান ব্যাটারি’র ব্যাপক উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছে। মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করা এই মাইলফলকটি প্রায় এক সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। ফলে চলার পথে ব্যবহারকারীদেরকে ভারী পাওয়ার ব্যাংক বহন কিংবা চার্জিং পোর্টের খোঁজ করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। যুগান্তকারী ১০ হাজার এক মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ সামনে রিয়েলমি পি-৪ পাওয়ার স্মার্টফোন শিগগিরই বিশ্ববাজারে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি।