রাঙ্গাবালীতে আগুনে পুড়ল বসতঘর

Printed Edition

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ২টার দিকে সংঘটিত এ ঘটনায় সবুজ চৌকিদারের পরিবারের প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ঘটনার সময় ঘরে ছিলেন তার ছেলের প্রতিবন্ধী স্ত্রী ও দু’টি নাতি। সৌভাগ্যক্রমে তারা প্রাণে বেঁচে যান। সবুজ চৌকিদার জানান, মামলার আসামি হওয়ায় তিনি ওই রাতে বাড়িতে ছিলেন না।