প্রতিজ্ঞা
Printed Edition
মুহাম্মাদ ইসমাইল
রাফিদ মানুষ হিসেবেও ভালো। তিন ভাই বোনের মধ্যে সেই বড়। তার বারবার শুধু মনে হচ্ছে আর মাত্র চারটি নম্বার বেশি পেলেই ওর রোল হতো এক। এটাই মাঝে মাঝে মনে হয়। মন খারাপ থাকায় নতুন ক্লাসের পড়ায় তেমন মনোযোগ দিতে পারছে না। কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছে না। রাফিদের মন ভালো নেই বিষয়টি ওর মা বাবা দুজনেই বুঝতে পেরেছে। রাতে রাফিদের বাবা কাছে ডাকলেন রাফিদকে। কাছে বসিয়ে জানতে চাইলেন, রোল এক না হওয়ায় তোমার কি খুব মন খারাপ? এ নিয়ে কি খুব কষ্ট হচ্ছে? । বাবা এবার বললেন, তুমি গত বছর গণিত, ইংরেজি, বিজ্ঞান বিষয়গুলোতে যে ফলাফল করেছিলে এবার তার চেয়েও অনেক ভালো করেছ। তুমি এবার গণিতে পেয়েছ ৯৬, ইংরেজেতি পেয়েছ ৯৪, বিজ্ঞান এ পেয়েছ ৯৫। এই বিষয়ে তোমার প্রাপ্ত নম্বর ষষ্ট শ্রেণীতে তুমি যে নম্বর পেয়েছিলে তার চেয়ে অনেক বেশি। তুমি অন্যান্য বিষয়েও আগের চেয়ে ভালো করেছ। এতক্ষণে রাফিদ বুঝতে পারল, বাবা কেন তার রেজাল্ট আগের চেয়ে ভালো হওয়ার কথা বলছেন। তাইতো, রাফিদ এভাবে তো ভেবে দেখেনি। বাবা বললেন, শোন তোমার রোল যদি এক হতো কিংবা দুই হতো কিন্তু তুমি তোমার পঠিত বিষয়গুলোতে আশানুরূপ নম্বরের চেয়ে কম পেতে, তাহলে কি সেটা ভালো ফলাফল হতো? কম শিখে, কম জেনে রোল এক হয়ে তো লাভ নেই। অতএব তুমি অনেক ভালো করেছ। তুমি একটুও মন খারাপ করো না। এখন এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। যে যে বিষয়ে উন্নয়নের সুযোগ আছে সে বিষয়গুলোতে উন্নয়ন করতে হবে। এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই প্রথম কেউ তাকে বলল, তার রেজাল্ট ভালো হয়েছে। সে নিজেও বুঝতে পেরেছে তার রেজেল্ট আগের চেয়ে সত্যিই ভালো হয়েছে। রাফিদের এখন ভালো লাগছে। রাফিদের বাবা এবার বললেন, শোন রাফিদ, তুমি বরাবরই পড়াশোনায় ভালো। এবারো অনেক ভালো করেছ। তবে এটাই সব না। আরো অনেক কিছু করার আছে। যেগুলো অবশ্যই করতে হবে। রাফিদ বাবার কথা মনোযোগ দিয়ে শুনতে লাগল। বাবা এরপর বললেন, তুমি এখন অষ্টম শ্রেণীতে পড়ছ। ভালো পড়াশোনা তো করতেই হবে। তবে আগে খুব ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে না পারলে সব কিছু বৃথা। তুমি জান, আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহই আমাদের পালন কর্তা। আমাদের এই দুনিয়ার জীবন শেষে তথা মৃত্যুর পর অনন্ত জীবন শুরু হবে। আমরা যদি এই জীবনে মহান আল্লাহ তায়ালার নির্দেশ অনুযায়ী চলি অর্থাৎ যাবতীয় ভালো কাজ করি এবং সকল খারাপ কাজ ত্যাগ করি তাহলে অনন্ত জীবনে এর প্রতিদান আল্লাহ আমাদের দিবেন, আমরা লাভবান হব। আর আল্লাহ তায়ালার বান্দা হিসেবে তার নির্দেশ মেনে চলতে আমরা বাধ্য। রাফিদের বাবা মা রাফিদকে মাঝে মাঝেই ধর্মীয় বিভিন্ন বিষয়ে বুঝিয়ে বলেন এবং সে বিষয়সমূহ মেনে চলতেও বলে। রাফিদ মাঝে মাঝে সালাত আদায় করে, কুরআন পড়তে পারে। তবে আজ বাবা তাকে অন্যান্য দিনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা গুলো বলছেন।
এরপর রাফিদের বাবা বললেন, সত্যিকারের ভালো মানুষ হওয়ার জন্য তুমি এখন থেকে নিয়মিত সালাত আদায় করবে, সবসময় সত্য কথা বলবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। নিয়মিত কুরআন পাঠ করবে, আমার লাইব্রেরি থেকে নিয়ে হাদিসের বইসহ ইসলাম সম্পর্কিত অন্যান্য বই পুস্তক পড়বে, কুরআন ও অন্যান্য ইসলাম সম্পর্কিত বই থেকে যা জানতে পারবে তা মেনে চলবে, খারাপ কারো সাথে মিশবে না, কোনো খারাপ কাজ করবে না।
ভালো রেজাল্ট যেমন করার চেষ্টা করবে। আবার সত্যিকারের ভালো মানুষ হওয়ার জন্যও আপ্রাণ চেষ্টা করবে তবেই যথাযত অর্জন হবে। তুমি সত্যিকারের সফল মানুষ হবে। এখন থেকে এভাবেই নিজেকে গুছিয়ে নিয়ে চলো। তোমার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তায়ালা তোমাকে কল্যাণ দান করুন।