রাবিতে অনলাইন জার্নাল উদ্বোধন
Printed Edition
রাবি প্রতিনিধি
গবেষণা, জ্ঞানচর্চা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি (সিআইআরবিএএস) এবং এসিয়ান জার্নাল অব বিসনেজ সোসাইটির ওয়েবসাইট (িি.িপরৎনধং.ড়ৎম) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডিজিটাল যুগে গবেষণা কার্যক্রমকে দেশ-বিদেশে তুলে ধরতে একটি সমৃদ্ধ ওয়েবসাইটের বিকল্প নেই।