শক্তিশালী ব্যাটারির অপো এ৬

Printed Edition
Projukti-4
শক্তিশালী ব্যাটারির অপো এ৬

প্রযুক্তি ডেস্ক

অপো আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনছে। সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সারাদিনের স্মুথ পারফরম্যান্সের জন্য সুপারকুল ভিসি সিস্টেমসহ অপো এ৬ আগামী ১০ ডিসেম্বর থেকে সারা দেশের সব অফিশিয়াল অপো স্টোরে পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে আইপি৬৯ রেটিং। এটি উচ্চচাপের পানির জেট, পানিতে ডোবা, গরম পানি বা প্রতিদিনের পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। এর ইউনিবডি মিড-ফ্রেম এবং মাইক্রোফোন ও স্পিকারকে সুরক্ষা-প্রদানকারী পানিরোধী ব্রেথেবল মেমব্রেনসহ প্রিসিশন সিল, অপো এ৬-কে দৈনন্দিন জীবনের ১৮ প্রকারের তরল, যেমন চা, কফি, দুধ, সাবান পানি ও এমনকি গরম ঝর্ণার পানি থেকেও সুরক্ষিত রাখতে পারে। ফোনটিতে আছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প­্যাশ টাচ মোড, যা স্ক্রিনে পানি বা হালকা তেল থাকলেও এর স্মুথ অপারেশন নিশ্চিত করে। ডিভাইসটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০-এর মতো সর্বাধুনিক এআইজিসি (এআই জেনারেটিভ কনটেন্ট) ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা যায়। ফোনটি অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লুর মতো অনন্য দু’টি রঙে আনা হয়েছে। ডিভাইসটি দু’টি ভেরিয়েন্টে বাজারে এসেছে, অপো এ৬ (৬ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৪,৯৯০ টাকা এবং অপো এ৬ (৬ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৬,৯৯০ টাকা।