হরিরামপুরে আগুনে পুড়ল ৯ দোকান

Printed Edition

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে আগুনে ৯টি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৯টি দোকানে। এ সময় দোকানের ভিতর থাকা মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের মিন্টু দত্তের তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তেলের দোকানের পাশে বাবুল বিশ্বাসের গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকান, দোকানের ভিতর থাকা সব মালামালসহ গুদাম পুড়ে যায়।

তিগ্রস্ত ব্যবসায়ী সুজন সরকার বলেন, আমার চোখের সামনে সব পুড়ে শেষ হয়ে গেল। আমার সম্বল বলতে এই দোকানটাই ছিল কিন্তু আমি রা করতে পারলাম না। এখন আমি পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব। জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, আমরা খবর পাওয়ার পরে তৎণাৎ চলে আসি। আগুনে কেউ আহত হয়নি তবে মালামালের ব্যাপক তি হয়েছে।