সংবাদ সম্মেলনে অভিযোগ
বেরোবি ছাত্রদলের সভাপতি পদের জন্য ১০ লাখ টাকা দাবি কেন্দ্রীয় নেতার
Printed Edition
রংপুর ব্যুরো
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এমএম মুসার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের সভাপতি পদের জন্য ১০ লাখ টাকা দাবির অভিযোগ করেছেন সভাপতি পদ প্রার্থী মোঃ ইমরান। তবে এ অভিযোগ অস্বীকার করে মুসা বলেছেন এটা ছাত্র শিবিরের অপপ্রচার।
গতকাল বেরোবির প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ১১ তম ব্যাচের গণিত বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র মোঃ ইমরান।
সংবাদ সম্মেলনে ইমরান অভিযোগ, করেন, এমএম মুসা তার কাছ বেরোবি ছাত্রদলের সভাপতি পদের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন। এছাড়াও ২০ লাখ টাকা দিলে পুরো কমিটি তার নিয়ন্ত্রণে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তা না দেয়ায় পরে অন্যদের কাছ থেকে টাকা নিয়ে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তরাসহ মিলে ছাত্রলীগ এবং অযোগ্যদের নিয়ে কমিটি দিয়েছেন। যা সবাই প্রত্যাখ্যান করেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন টিম লিডার ও কেন্দ্রীয় সহ-সভাপতি এমএম মুসা। তিনি জানান, ১০ লাখ ২০ লাখ কেন, ইমরানকে এক টাকা চাওয়া অথবা নেয়ার প্রমাণ দেখাতে বলেন। ছাত্রত্ব না থাকায় ইমরানকে কমিটিতে রাখা হয়নি। তার বিরুদ্ধে এটা গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের অপপ্রচার। যা ইমরানকে দিয়ে করানো হচ্ছে।
মোঃ ইমরান দাবি করেছেন, তিনি ১১ তম ব্যাচের গণিত বিভাগের শেষ সেমিস্টারের ছাত্র, ইনপ্রুভ দিবেন। প্রমাণ হিসেবে তিনি ব্রাকসুর ভোটার তালিকায় নাম থাকার ডকুমেন্ট ও ছাত্রত্ব থাকার বিভাগীয় প্রধান প্রফেসর কমলেশ চন্দ্র রায়ের দেয়া প্রত্যয়ন পত্র দেখিয়েছেন। তার আইডি নম্বর ২২২০৪০৫৯।