সুনামগঞ্জ-১ এ সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের বৈঠক

Printed Edition

মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা

সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। গত মঙ্গলবার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের হিন্দু সম্প্রদায় অধ্যুষিত কাহালা, নন্দিপাড়া, বিশারা ও কামারগাঁও গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই।