রূপালী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রাহক উপহার ক্যাম্পেইন

Printed Edition

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে কাস্টমার গিফট ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় আগামী ১ মার্চ থেকে রূপালী ব্যাংকের সব শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো বৈদেশিক রেমিট্যান্সের অর্থ উঠালে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এ ছাড়াও স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার দেয়া হবে। বুধবার ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমডি কাজী মো: ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি অফিসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো: তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আহতার, হাসান তানভীর ও মো: হারুন রশীদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।