রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। এ সময় খুলনা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।