শোক সংবাদ

রাজদেও কৈরী

Printed Edition

চা-শ্রমিক সঙ্ঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিক রাজদেও কৈরী (৫৯) আর নেই। প্রবীণ এ চা-শ্রমিকনেতা বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলা আলীনগর চা-বাগানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চা-শ্রমিক সঙ্ঘ মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো: নুরুল মোহাইনমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সুহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া। আলীনগর চা-বাগানে পাটটিলায় গতকাল তাকে সমাহিত করা হয়। মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক পুত্র, স্ত্রীসহ সংগঠনের অনেক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।