অর্থোপেডিক সোসাইটির বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির দুই দিনব্যাপী ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন (অ্যানুয়াল সাইন্টিফিক কংগ্রেস) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর ২০২৫ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান।
সোসাইটির মেম্বার সেক্রেটারি (সদস্যসচিব) ডা: এরফানুল সিদ্দিকী জানান, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স ২০২৫-এ ফ্যাকাল্টি, সিনিয়র ও তরুণ সার্জনবৃন্দ, ১৪ জন বিদেশী বিশেষজ্ঞসহ মোট এক হাজার পাঁচশত ৭৫ জন অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ২০২টি বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়, ৩০টি উচ্চমানের বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনটি দেশের অর্থোপেডিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, ড্যাব মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল। সভাপতিত্ব করেন নিটোরের পরিচালক ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো: আবুল কেনান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা: ওয়াকিল আহমেদ, ডা: এরফানুল সিদ্দিকী, ডা: শাহ মোহাম্মদ আমান উল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা: মিজানুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর প্রক্টর অর্থোপেডিশিয়ান ডা: শেখ ফরহাদসহ দেড় হাজারের বেশি অর্থোপেডিক সার্জন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।