মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (২৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার মা জানান সকালে কাজ করতে বের হয়। কাজের সময় হঠাৎ বিদ্যুতের স্পর্শে এসে গুরুতর আহত হন হৃদয়।

পরে স্বজনরা তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।