ইবি শিকিা হত্যার ঘটনায় ফজলুরসহ ৪ জনের নামে এজাহার দায়ের

Printed Edition
Nagar-4

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই সময়ে ওই কে আত্মহত্যার চেষ্টা করা বিভাগটির সাবেক কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নামে এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইবি থানায় এজাহার দায়ের করেন আসমার স্বামী ইমতিয়াজ সুলতান। বাদ জোহর নামাজে জানাজার পর এফআইআর প্রস্তুত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, এজহারে অন্তর্ভুক্ত অন্যরা হলেন- বিভাগটির সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও বিভাগটির আরেক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। গতকাল সকাল ১০টার দিকে নিহত আসমার ময়নাতদন্ত করা হয়। এতে দায়িত্বরত ছিলেন কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: হোসেন ইমাম ও মেডিক্যাল অফিসার রুমন রহমান।

এ বিষয়ে জানতে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানাকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, এ ঘটনা চারজনের নামে এজাহার দায়ের করা হয়েছে। তবে এফআইআর এখনো হয়নি।

৫ মার্চ বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ কে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কইে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টারত অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিকিাকে মৃত ঘোষণা করেন।