রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

Printed Edition
3rd-7
রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এর আওতাধীন শাখাগুলোর ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালের ব্যত্যয়গুলো চিহ্নিত করে দ্রুত সেগুলো উত্তরণের মাধ্যমে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করার পরামর্শ প্রদান করেন।

বিশেষ করে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফল করা এবং শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো: নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম।

এ ছাড়াও বিভাগাধীন পাঁচটি জোনাল অফিসের উপমহাস্থাপক ও জোনাল ম্যানেজার মো: গোলাম নবী , প্রকাশ কুমার সাহা, দেবব্রত সাহা, মো: মাহাবুর রহমান, মো: কামরুজ্জামান, ফাইজা আকতার, সহকারী মহাব্যবস্থাপক এবং করপোরেট ও শাখাগুলোর নির্বাহী/শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।