অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে (মোহাম্মদপুর, ঢাকা) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। এ সময় পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো: সাঈদ কুতুব এবং ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মার্চপাস্ট, দৌড়, রিলে দৌড়, লং জাম্প, হাইজাম্প, সাইকেল রেস, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, পিলো পাসিং, হাঁড়ি ভাঙা, রশি টানাটানি, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেন। বিজ্ঞপ্তি।