বগুড়া এপিবিএন স্কুল জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত
Printed Edition
বগুড়া অফিস
জাতীয় শিা সপ্তাহ-২০২৬ এ বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি শিক্ষা সপ্তাহের এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ এ স্বীকৃতির সনদ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন।
এপিবিএন-সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় স্থাপিত। এ প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন অব্যাহত রেখেছে। ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এ প্রতিষ্ঠান পরিচালনা করে।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ও অত্র স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: শহীদ আবু সরোয়ার গভর্নিং বডির প থেকে শিার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।
একই সাথে ফলাফলের নেপথ্যের কারিগর অধ্য (ভারপ্রাপ্ত) মাহবুবা হক, ট্যাগ অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, শিক্ষকমণ্ডলীসহ সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন।