বাউবির ভিসির সাথে ঢাকা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
artho-4
বাউবির ভিসির সাথে ঢাকা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সাথে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গতকাল ভিসির ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে আঞ্চলিক পরিচালক মো: নাসির উদ্দিন ভিসি ছিদ্দিকুর রহমান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে ভিসি বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা আরো সহজীকরণ, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।