দিনাজপুরে খালেদার মনোনয়ন স্থগিত ও ২ প্রার্থীর বাতিল

Printed Edition
bangla-2
দিনাজপুরে মনোনয়ন বাছাই করছেন প্রশাসনিক কর্মকর্তারা : নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-৩ সদর আসনে বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অপর এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এ নিয়ে যাচাই-বাছাই শেষে দিনাজপুরের তিনটি আসনে দু’জনের মনোনয়ন বাতিল হলো।

গতকাল শনিবার দিনাজপুর-৩ সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রটি গণপ্রতিনিধিত্ব আদেশের একটি ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার দিনাজপুর-১ ও দিনাজপুর-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে দিনাজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল হক চৌধুরীর মনোনয়ন বাতিল হয়।