রহনপুরে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভা
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর মিজানুর রহমানের নির্বাচনী জনসভা রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
গত সোমবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহহিয়া খালেদ। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমির রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবুবকর, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও সাবেক রাবি সভাপতি আবদুল মোহাইমিন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলার প্রতিষ্ঠাতা আমির ও সাবেক প্রিন্সিপাল মুহা: শহীদুল্লাহ, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির ও চৌডালা ইউনিয়নের প্রিন্সিপাল চেয়ারম্যান মাওলানা শাহ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফুল ইসলাম,শিবিরের জেলা সভাপতি সালাউদ্দিন সোহাগ, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক আবু মাসুদ, সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, ভোলাহাট উপজেলা আমির শামসুজ্জামান আলকেস, নাচোল পৌর আমির মনিরুল ইসলাম, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান, শিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক নুরুল আওয়াল, নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী প্রমুখ। ডক্টর মিজানুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি আমার হাত দিয়ে একটি পয়সাও দুর্নীতি করব না, এ নিশ্চয়তা দিতে পারি। যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেয়া হয়েছে। আমি অস্ত্র ও মাদক দূর করে আমি তাদের কাজে লাগাতে চাই। তিনটি উপজেলায় তিনটি স্টেডিয়াম করতে চাই। হাসপাতালগুলোতে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করব।