প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সৌজন্য সাাৎ

Printed Edition
Font---------3
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেন : পিআইডি

বিশেষ সংবাদদাতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার রাত ৭টা ২৬ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সাথে সাাৎ করেছেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন তারেক রহমান। দেশে আসার ২১ দিন পর প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে যান তিনি।

যদিও এর মধ্যে গত ৩১ ডিসেম্বর মরহুম বেগম খালেদা জিয়ার জানাজায় সাাৎ হয় ড. ইউনূস ও তারেক রহমানের।

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল। সে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা। সেই ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

গাড়ি থামিয়ে শিকদের দুঃখ শুনলেন তারেক রহমান

বিশেষ সংবাদদাতা জানান, রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপরে (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের সাথে আকস্মিক সাাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি রাস্তায় দাঁড়িয়েই শিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন।

তারেক রহমান বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগপ্রক্রিয়া এবং শিকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিাব্যবস্থার মেরুদণ্ড হিসেবে শিকদের মর্যাদা ও অধিকার রায় তিনি প্রতিশ্রুতি দেন।

এ সময় আন্দোলনরত শিকরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রোপটে একটি ইতিবাচক উদাহরণ।

মেধাবী ছাত্র শান্তকে তারেক রহমান : তুমি শুধু পরিবারের না বাংলাদেশের গর্ব

নরসিংদী প্রতিনিধি জানায়, মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিয়াকায় প্রথম হওয়া জাহাঙ্গীর আলম শান্তকে অভিনন্দন জানিয়ে বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তার হাতে তুলে দিয়েছেন তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীর আলম শান্তর হাতে ক্রেস্ট তুলে দেয়ার সময় তিনি বলেন, তুমি শুধু পরিবারের গর্ব না, তুমি বাংলাদেশের গর্ব। তোমার জন্য দোয়া রইলো। এ সময় তিনি শান্তর বাবা এবং তার পরিবারের সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে আরো ভালো রেজাল্ট করার জন্য শান্তকে উদ্বুদ্ধ করে তিনি বলেন, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে এবং ফোন করে বলবে, ‘আঙ্কেল আমি এমন রেজাল্ট করেছি’।

এ সময় জাহাঙ্গীর আলম শান্ত তারেক রহমানকে নরসিংদীতে তার গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানালে তিনি নির্বাচনের পরে আসার আশ্বাস দেন।

শান্ত নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। পরে উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর গ্রামের মুদি দোকানি মিজানুর রহমান ও গৃহিণী ফেরদৌসী বেগমের ছেলে, তিন ভাইবোনের মধ্যে সবার বড়। দুই বোন স্থানীয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণিতে পড়ে। শান্ত ভবিষ্যতে ভালো অনকোলজি (ক্যানসার বিশেষজ্ঞ) হয়ে দেশের মানুষের সেবা করতে চান।